ব্রাজিল-জার্মানির পর টানা ৩ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
বিশ্ব ফুটবলের এক অনন্য মাইলফলক স্পর্শ করল ফ্রান্স। নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো টানা তিনটি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করেছে তারা। ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে হারিয়ে শেষ চারে পা রাখার মাধ্যমে তারা এই কীর্তি গড়ে। ফুটবল ইতিহাসে ফ্রান্সের আগে কেবল ব্রাজিল ও জার্মানিই এই গৌরবময় রেকর্ড অর্জন করতে পেরেছিল।
