Below Main Menu
মেনু
News16
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

জাতীয় যুব দিবসে পদ্মায় মাছের পোনা অবমুক্ত

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬ 31 বার পঠিত
জাতীয় যুব দিবসে পদ্মায় মাছের পোনা অবমুক্ত
ছবি : পদ্মায় মাছের পোনা অবমুক্ত করছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত
Single News Top

রাজশাহী প্রতিনিধি: জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে রাজশাহীতে পদ্মা নদীর উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে নগরীর টি-বাঁধ এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এ সময় তিনি পদ্মা নদীতে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন।

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস উদযাপনের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী, যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক শামসুল নাহার ও মো. আশিকুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন মিয়াসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
 

Single News Bottom

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে