Below Main Menu
মেনু
News16
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

তিন জেলায় এসআরবির অভিযান, উদ্ধার বিপুল অস্ত্র ও গুলি

সিরাজগঞ্জ প্রতিনিধি প্রকাশ : বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬ 33 বার পঠিত
তিন জেলায় এসআরবির অভিযান, উদ্ধার বিপুল অস্ত্র ও গুলি
ছবি : এসআরবি-১২-এর মিডিয়া অফিসার উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ প্রদর্শন করছেন। ছবি: সংগৃহীত
Single News Top

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার আত্মসমর্পণ করা ৬৫ জন চরমপন্থীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে এসআরবি-১২-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর এসআরবির পৃষ্ঠপোষকতায় সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার মোট ৬৫ জন চরমপন্থী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। পরে তাদের কাছ থেকে পাওয়া তথ্য এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোট ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৫৯টি দেশীয় অস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন ও ৮টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

এসআরবি-১২ জানায়, সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা থানা এলাকা এবং পাবনার সাঁথিয়া ও আতাইকুলা থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

এসআরবি-১২-এর মিডিয়া অফিসার ও পুলিশ সুপার কে. এম. এ. মামুন খান চিশতী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে