Below Main Menu
মেনু
News16
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে এশিয়ায় ৩৪৯তম ও দক্ষিণ এশিয়ায় ৭৬তম রাবি।

Tarek Monower Yeasin প্রকাশ : বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬ 33 বার পঠিত
Tarek Monower Yeasin

Tarek Monower Yeasin

RU Correspondent · ID: RAJ-26005 · Rajshahi University
ভেরিফাইড রিপোর্টার
আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে এশিয়ায় ৩৪৯তম ও দক্ষিণ এশিয়ায় ৭৬তম রাবি।
ছবি : কিউএস এশিয়া র‍্যাঙ্কিং ২০২৭-এ এশিয়ায় ৩৪৯তম, দক্ষিণ এশিয়ায় ৭৬তম রাবি।
Single News Top

রাবি প্রতিনিধি: কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২৭-এ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩৪৯তম স্থান অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। দক্ষিণ এশিয়ায় ৭৬তম এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সপ্তম অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত এ র‍্যাঙ্কিংয়ে রাবির অবস্থান নিশ্চিত করেছে আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়নকারী প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস)। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়টিকে র‍্যাঙ্কিং সনদও প্রদান করেছে সংস্থাটি।

র‍্যাঙ্কিংয়ে এ অর্জনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের অভিনন্দন জানিয়েছেন।

তাঁরা আশা প্রকাশ করেন, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় এ অর্জন অনুপ্রেরণা জোগাবে এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
 

Single News Bottom

বাংলাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে