Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

সাবেক সংসদ সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই

চাঁদপুর প্রতিনিধি প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ 55 বার পঠিত
সাবেক সংসদ সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই
ছবি : নিহত শফিকুর রহমান
Single News Top

চাঁদপুর প্রতিনিধি: জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান আর নেই। শনিবার দুপুরে ঢাকার বনানীতে নিজ বাসায় স্ট্রোক করার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

মুহম্মদ শফিকুর রহমান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। পরে যুক্তরাজ্য ও জাপানে সাংবাদিকতার ওপর উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে দৈনিক ইত্তেফাক-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন তিনি।

২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত পরপর দুই মেয়াদে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন শফিকুর রহমান।

তিনি ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত চাঁদপুর-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

শফিকুর রহমানের পৈতৃক বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে। তাঁদের বাড়ির নাম মিয়াজী বাড়ি। তাঁর বাবার নাম মৌলভী আবদুল হামিদ এবং মায়ের নাম আয়েশা খাতুন।

তাঁর শিক্ষাজীবন শুরু হয় মাদ্রাসায়। ১৯৬৫ সালে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল হাদিস বিষয়ে ডিগ্রি অর্জন করেন। ১৯৬৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭১ সালে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

সাংবাদিকতা ও রাজনীতিতে দীর্ঘ কর্মজীবনের মধ্য দিয়ে তিনি জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করেন।

Single News Bottom

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে