Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

প্রতিবছর রুয়েটের ৩০ শিক্ষার্থীকে ইন্টার্নশিপ দেবে রাসিক

Md Rashidul Islam Abid প্রকাশ : সোমবার, ০২ নভেম্বর, ২০২৬ 47 বার পঠিত
Md Rashidul Islam Abid

Md Rashidul Islam Abid

RUET Correspondent · ID: RAJ-26006 · RUET Campus
ভেরিফাইড রিপোর্টার
প্রতিবছর রুয়েটের ৩০ শিক্ষার্থীকে ইন্টার্নশিপ দেবে রাসিক
ছবি : রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রুয়েট শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
Single News Top

রুয়েট প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ৩০ শিক্ষার্থীকে প্রতিবছর ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। সোমবার (২ নভেম্বর) রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান তিনি।

এ সময় রাসিক প্রশাসক বলেন, “এ বছর রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়েছিল, এটা প্রতিবছরই থাকবে। ৩০ জন করে শিক্ষার্থীকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমি থাকি না থাকি, এটি একবার চালু হয়েছে, চলমান থাকবে।” পাশাপাশি রুয়েট শিক্ষার্থীদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

সাক্ষাতে রুয়েট রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংগঠনটির পক্ষে অংশ নেন দপ্তর সম্পাদক তৌফিক আহমেদ, মিডিয়া সম্পাদক মারুফ বিল্লাহ রিফাত, অর্থ সম্পাদক মোহাম্মদ আদিল চৌধুরী, ইভেন্ট কো-অর্ডিনেটর শারমিন আক্তার, কার্যনির্বাহী সদস্য এ.এস.এম. হাফিজ শাহরিয়ার এবং মো. নূর এ তাসনিম শীষ।

সাক্ষাতে রুয়েট শিক্ষার্থীদের জন্য রাসিকে ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণ, আধুনিক নগর পরিকল্পনায় প্রকৌশলীদের ভূমিকা এবং নগরীর বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া রুয়েট ক্যাম্পাসে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, পাবলিক টয়লেট এবং বিশ্ববিদ্যালয়ের আশপাশের ব্যস্ত সড়কের স্পিড ব্রেকার নিয়েও কথা বলেন প্রতিনিধিরা।

উল্লেখ্য, ইতোমধ্যে প্রথম ব্যাচে রুয়েটের ১৮ জন শিক্ষার্থী রাজশাহী সিটি করপোরেশনে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা নগর ব্যবস্থাপনা, প্রকৌশল কার্যক্রম ও উন্নয়ন প্রকল্প সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন।

এর আগে গত ১৪ জুলাই রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আবদুর রাজ্জাক। ওই বৈঠকে রাজশাহী নগরীর উন্নয়ন, শিক্ষা ও গবেষণার প্রসার, পরিবেশ সংরক্ষণ, স্মার্ট সিটি গঠন এবং রাসিক-রুয়েটের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সে সময় রুয়েট শিক্ষার্থীদের জন্য সিটি করপোরেশনে ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে