Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

জনশৃঙ্খলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে তুর্কি বাহিনীর প্রশিক্ষণ নিচ্ছে আনসার

নিউজ সিক্সটিন ডেস্ক প্রকাশ : মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬ 32 বার পঠিত
জনশৃঙ্খলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে তুর্কি বাহিনীর প্রশিক্ষণ নিচ্ছে আনসার
ছবি : আনসার সদস্যদের দাঙ্গা নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের জেন্ডারমেরি বাহিনী। ছবি: সংগৃহীত
Single News Top

নিউজ সিক্সটিন ডেস্ক: জনশৃঙ্খলা রক্ষা, দাঙ্গা নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় অপারেশনাল সক্ষমতা বাড়াতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের জেন্ডারমেরি বাহিনী। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে আনসার সদস্যদের পাশাপাশি বিসিএস কর্মকর্তা ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরাও অংশ নিচ্ছেন।

গত ১ নভেম্বর গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। আগামী ৫ নভেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম।

তুরস্কের জেন্ডারমেরি বাহিনীর পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল প্রশিক্ষণটি পরিচালনা করছে। দলের নেতৃত্বে রয়েছেন কর্নেল বোরা তাসদেলেন (Colonel Bora Tasdelen)। তাঁর সঙ্গে রয়েছেন তুরস্কের জেন্ডারমেরি জেনারেল কমান্ডের তিনজন অভিজ্ঞ প্রশিক্ষক ও একজন দোভাষী।

প্রশিক্ষণে মোট ১১৮ জন অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে ১১ জন বিসিএস কর্মকর্তা, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ১০ জন এবং আনসার ব্যাটালিয়নের ৯৭ জন সদস্য রয়েছেন।

‘পাবলিক অর্ডার ইনসিডেন্ট রেসপন্স অ্যান্ড রায়ট কন্ট্রোল ট্রেনিং’ শীর্ষক এ প্রশিক্ষণে প্রতিদিন ছয় ঘণ্টা করে তাত্ত্বিক ও ব্যবহারিক পাঠ দেওয়া হচ্ছে। পাশাপাশি বাস্তব পরিস্থিতির আলোকে বিভিন্ন অপারেশনাল কৌশল ও অনুশীলন পরিচালনা করা হচ্ছে।

প্রশিক্ষণের প্রথম দিনে বীর বিক্রম এলাহী বক্স অডিটোরিয়ামে তাত্ত্বিক অধিবেশন অনুষ্ঠিত হয়। পরে একাডেমির প্যারেড গ্রাউন্ডে শুরু হয় ব্যবহারিক প্রশিক্ষণ। এতে আত্মরক্ষার কৌশল, জনতা নিয়ন্ত্রণের বিভিন্ন ফরমেশন এবং পরিস্থিতি অনুযায়ী কৌশলগত পদক্ষেপ গ্রহণের অনুশীলন অন্তর্ভুক্ত রয়েছে।

সংশ্লিষ্ট প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধি করা। একই সঙ্গে দাঙ্গা নিয়ন্ত্রণ, বেসামরিক প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় আনসার সদস্যদের পেশাগত দক্ষতা এবং প্রস্তুতি জোরদার করা।

বাংলাদেশভিত্তিক প্রতিরক্ষা বিষয়ক সংবাদমাধ্যম ডিফেন্স টেকনোলজি অব বাংলাদেশ (ডিটিবি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে জানিয়েছে, কর্নেল বোরা তাসদেলেনের নেতৃত্বে তুরস্কের পাঁচ সদস্যের জেন্ডারমেরি দল এ প্রশিক্ষণ পরিচালনা করছে। এর মাধ্যমে বেসামরিক প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তায় আনসার সদস্যদের অপারেশনাল সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

Single News Bottom

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে