অবসরপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের
ছবি : আরডিএ চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক নেতৃবৃন্দ। ছবি: সংগৃহীত
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অবসরপ্রাপ্ত সরকারি কলেজ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় অবসরপ্রাপ্ত শিক্ষকদের অভিজ্ঞতা, শিক্ষা ও সমাজ উন্নয়নে তাঁদের অবদান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন।
পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও আন্তরিক পরিবেশে সৌজন্য সাক্ষাৎটি সম্পন্ন হয়।
