Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহী সীমান্ত দিয়ে পাচারের সময় ভারতীয় ৩০ হাজার রেজিস্টেন্স জব্দ

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬ 38 বার পঠিত
রাজশাহী সীমান্ত দিয়ে পাচারের সময় ভারতীয় ৩০ হাজার রেজিস্টেন্স জব্দ
ছবি : রাজশাহীর চারঘাট সীমান্তে বিজিবির অভিযানে জব্দ করা ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স। ছবি: সংগৃহীত
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাট সীমান্তে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির ধাওয়ায় চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দ করা মালামালের কোনো মালিক পাওয়া যায়নি।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১২টা ৩৫ মিনিটের দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর ইউসুফপুর বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানার মুক্তারপুর ক্যাডেট কলেজের পূর্ব পাশের প্রাচীরসংলগ্ন এলাকায় অবস্থান নেন বিজিবি সদস্যরা। একপর্যায়ে তিনজন চোরাকারবারিকে একটি ব্যাগসহ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। এ সময় তাদের ধাওয়া করলে ব্যাগটি ফেলে দ্রুত পালিয়ে যায় তারা।

পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেন বিজিবি সদস্যরা।

জব্দ করা মালামাল চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে