Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, যশোরে দুই পুলিশ বরখাস্ত

যশোর প্রতিনিধি প্রকাশ : সোমবার, ০২ নভেম্বর, ২০২৬ 32 বার পঠিত
জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, যশোরে দুই পুলিশ বরখাস্ত
ছবি : যশোরে দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্ত জুলাই স্মৃতিস্তম্ভ।
Single News Top

যশোর প্রতিনিধি: যশোর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। এতে স্মৃতিস্তম্ভটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে রাতে দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পলিথিন ও দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। পরে তারা প্যারিস রোড দিয়ে পালিয়ে যায়। আগুনে স্মৃতিস্তম্ভের কিছু অংশ কালচে হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনকারী ও স্থানীয় নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

জুলাই যোদ্ধারা বলেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের কাছাকাছি এবং মাত্র ৫০ গজ দূরে পুলিশ বক্স থাকা সত্ত্বেও স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা উদ্বেগজনক।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্তে কাজ শুরু হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে রাতে দায়িত্ব পালন করা দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে