Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

আরডিএ চেয়ারম্যানের সঙ্গে নিউ গভ. ডিগ্রি কলেজের পুনর্মিলনী আয়োজন কমিটির সাক্ষাৎ

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬ 38 বার পঠিত
আরডিএ চেয়ারম্যানের সঙ্গে নিউ গভ. ডিগ্রি কলেজের পুনর্মিলনী আয়োজন কমিটির সাক্ষাৎ
ছবি : আরডিএ চেয়ারম্যানের সঙ্গে নিউ গভ. ডিগ্রি কলেজের পুনর্মিলনী আয়োজন কমিটির সদস্যরা।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (RDA) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী উৎসবের আয়োজক কমিটির সদস্যরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত এ সাক্ষাতে পুনর্মিলনী উৎসবের সার্বিক আয়োজন ও প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ সময় আয়োজক কমিটির সদস্যরা উৎসবের পরিকল্পনা ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে RDA চেয়ারম্যানকে অবহিত করেন।

সাক্ষাৎকালে কলেজের সাবেক শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করতে পুনর্মিলনী উৎসবের গুরুত্ব তুলে ধরেন আয়োজকরা।

RDA চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের এ উদ্যোগের প্রতি শুভকামনা জানান।

সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে পুনর্মিলনী উৎসব আয়োজনকে ঘিরে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আরও জোরদার হয়।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে