Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীতে মাসিক রাজস্ব সম্মেলন, স্বচ্ছ ভূমিসেবায় গুরুত্ব

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ 73 বার পঠিত
রাজশাহীতে মাসিক রাজস্ব সম্মেলন, স্বচ্ছ ভূমিসেবায় গুরুত্ব
ছবি : রাজশাহীতে স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও জনবান্ধব সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে রাজশাহীতে জেলা মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ভূমিসেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যেন হয়রানি, অযথা বিলম্ব কিংবা অনিয়মের শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। সরকারি রাজস্ব আদায়ে গাফিলতি, ভূমি ব্যবস্থাপনায় অনিয়ম ও সেবাপ্রার্থীদের সঙ্গে অসদাচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, ডিজিটাল ভূমিসেবার সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়, খাসজমি ব্যবস্থাপনা, সরকারি সম্পত্তি সংরক্ষণ এবং রাজস্ব আদায়ে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে।

সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বেলায়েত হোসেন, সিনিয়র সহকারী কমিশনার অভিজিত সরকার এবং জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে জেলার ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব প্রশাসনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সরকারি রাজস্ব আদায় বৃদ্ধি, ভূমিসেবার মানোন্নয়ন, সরকারি সম্পত্তি সংরক্ষণ এবং ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি জনসাধারণের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা, নির্ধারিত আইন ও বিধিবিধান অনুসরণ এবং ভূমিসেবা প্রদানে দীর্ঘসূত্রতা পরিহার করে দ্রুত ও নির্ভুল সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।

Single News Bottom

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে