Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

সৌদিগামী ১৪৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

সিক্সটিন ডেস্ক প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ 56 বার পঠিত
সৌদিগামী ১৪৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী
ছবি : সৌদিগামী ১৪৬ ফ্লাইট বাতিল
Single News Top

সিক্সটিন ডেস্ক: সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিগামী ১৪৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইটে মোট ২২ হাজার ২৩১ জন যাত্রীর যাতায়াতের কথা ছিল।

রোববার (২৫ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাঠানো তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬৯টি সরাসরি ফ্লাইট এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট।

বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদি এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১১টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালামএয়ারের ৭টি, ইজিপ্টএয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট রয়েছে।

ফ্লাইট বাতিলের ফলে এসব ফ্লাইটে যাত্রার পরিকল্পনা করা হাজারো যাত্রীর ভ্রমণসূচিতে বিঘ্ন ঘটেছে।

Single News Bottom

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে