Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

ভূতের সাজে উৎসব, হ্যালোইনে মেতে উঠেছে আমেরিকা

নিউজ সিক্সটিন ডেস্ক প্রকাশ : রবিবার, ০১ নভেম্বর, ২০২৬ 50 বার পঠিত
ভূতের সাজে উৎসব, হ্যালোইনে মেতে উঠেছে আমেরিকা
ছবি : WhatsApp Image 2026-11-01 at 12.20.05 PM
Single News Top

 ভূত, পিশাচ, ডাইনি আর কঙ্কালের বিচিত্র সাজে উৎসবমুখর যুক্তরাষ্ট্র। নানা ভৌতিক সাজসজ্জা, কুমড়োর তৈরি বাতি, শিশুদের চকলেট সংগ্রহ আর মুখোশধারীদের আনন্দ-উল্লাসে প্রতিবছরের মতো এবারও উদ্‌যাপিত হয়েছে জনপ্রিয় উৎসব ‘হ্যালোইন’। ৩১ অক্টোবর পালিত এই উৎসব ঘিরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও জনপদে দেখা যায় বর্ণিল আয়োজন।

হ্যালোইন উপলক্ষে শিশু-কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্করাও ভূত, ডাইনি, ভ্যাম্পায়ার, কঙ্কালসহ নানা কাল্পনিক চরিত্রের পোশাক পরে উৎসবে অংশ নেন। শিশুরা বাড়ি বাড়ি গিয়ে ‘ট্রিক অর ট্রিট’ বলে চকলেট ও মিষ্টি সংগ্রহ করে। অন্যদিকে, বাড়ি, রাস্তা ও বিপণিবিতান সাজানো হয় কৃত্রিম ভূত, মাকড়সা, কবরস্থান ও ভৌতিক নানা প্রতিকৃতিতে। কুমড়ো খোদাই করে তার ভেতরে আলো জ্বালানোর আয়োজনও উৎসবটির অন্যতম আকর্ষণ।

তবে হ্যালোইন কেবল আনন্দ-উল্লাসের উৎসব নয়; এর পেছনে রয়েছে দীর্ঘ ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। প্রায় দুই হাজার বছর আগে প্রাচীন কেল্টিক জনগোষ্ঠীর ‘সামহেইন’ উৎসব থেকে এর উৎপত্তি বলে মনে করা হয়। তাদের বিশ্বাস ছিল, অক্টোবরের শেষ রাতে জীবিত ও মৃতদের জগতের মধ্যকার দূরত্ব কমে আসে এবং মৃতদের আত্মা পৃথিবীতে ফিরে আসতে পারে। সেই বিশ্বাস থেকেই ভৌতিক পোশাক পরা ও আগুন জ্বালানোর প্রচলন শুরু হয়েছিল।

সময়ের পরিবর্তনে ধর্মীয় ও সাংস্কৃতিক নানা ঐতিহ্যের সংমিশ্রণে হ্যালোইন আজ আধুনিক উৎসবে পরিণত হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে এটি মূলত বিনোদন, সামাজিক সম্প্রীতি ও পারিবারিক আনন্দের উপলক্ষ। পাশাপাশি পোশাক, ক্যান্ডি, সাজসজ্জা ও বিনোদনশিল্পের জন্যও এটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক আয়োজন।

হ্যালোইনের পরদিন ১ নভেম্বর খ্রিষ্টান সম্প্রদায়ের ‘অল সেইন্টস ডে’ পালিত হয়। এদিন সাধু ও শহীদদের স্মরণ করা হয়। অর্থাৎ, হ্যালোইনের ভৌতিক সাজসজ্জা ও আনন্দ-উৎসবের আড়ালে রয়েছে প্রাচীন ইতিহাস, লোকবিশ্বাস এবং ধর্মীয় ঐতিহ্যের দীর্ঘ সংযোগ।

Single News Bottom

আন্তর্জাতিক থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে