Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকা

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ 47 বার পঠিত
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকা
ছবি : রাজশাহীতে ৪৩ পরিবারের হাতে ১ কোটি ৮৯ লাখ টাকার চেক তুলে দেন এডিএম উম্মে কুলসুম সম্পা।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্তদের ৪৩টি পরিবারের মধ্যে ১ কোটি ৮৯ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতিনিধিদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে কুলসুম সম্পা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, বিআরটিএ রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শাহজামান হক, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, মো. মাইনুল হক মানা এবং রাজশাহী ট্রাক-লরি-কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান মধুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা প্রতিরোধ এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভা শেষে এডিএম উম্মে কুলসুম সম্পা ৪৩টি পরিবারের প্রতিনিধিদের হাতে মোট ১ কোটি ৮৯ লাখ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেন।

এ সময় সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা কমানো এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

Single News Bottom

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে