প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা স্মারক ও ২ অনুদান চুক্তি সই
সিক্সটিন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি অনুদান চুক্তি ও একটি অভিপ্রায়পত্র সই হয়েছে। এ ছাড়া বাংলাদেশকে আরও দুটি বিষয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।
উপকূলীয় নিরাপত্তা জোরদারে বাংলাদেশকে ১ কোটি ৩৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলার অনুদান দিতে চুক্তি করেছে জাপান সরকার।
বুধবার (২৮ অক্টোবর) রাতে জাপানে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি জানান, বাংলাদেশের অর্থনৈতিক খাতে সহায়তা দেবে জাপান। এ ছাড়া কৃষি, বনায়ন ও মৎস্য খাতে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। দক্ষতা উন্নয়ন কর্মসূচি নিয়েও পৃথক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, সরকারি পর্যায়ে চুক্তি ও সমঝোতার পাশাপাশি দুই দেশের বেসরকারি খাতেও ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে।
বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান তিনি।
