Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে জয়ী মির্জা ফয়সল আমিন

ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ 55 বার পঠিত
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে জয়ী মির্জা ফয়সল আমিন
ছবি : ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে জয়ী মির্জা ফয়সল আমিন
Single News Top

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম তাঁকে বিজয়ী ঘোষণা করেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমিন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট-সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। ফলে দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৩৩৬।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট। বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আবদুল আলীম নিজামী বটগাছ প্রতীকে পেয়েছেন ৮৩৬ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে পেয়েছেন ৪৪৯ ভোট।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকা নিয়ে গঠিত এ আসনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হয় গণনা। আসনটিতে মোট ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ভোটার উপস্থিতির হার ছিল ৬৪ দশমিক ৭৭ শতাংশ।

বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে জয়ী হয়ে ঠাকুরগাঁও-১ আসনের প্রতিনিধিত্ব নিশ্চিত করলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন।

Single News Bottom

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে