Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীতে EARN প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ 127 বার পঠিত
রাজশাহীতে EARN প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
ছবি : রাজশাহীতে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে EARN প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে রাজশাহীতে EARN প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) কেয়ার বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় গ্রামীণ তরুণ-তরুণীদের দক্ষতা প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান এবং টেকসই উদ্যোগ গড়ে তুলতে সহায়তা দেওয়া হবে।

প্রকল্পের আওতায় বিশেষ করে পিছিয়ে পড়া তরুণী, প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রত্যন্ত অঞ্চলের যুবসমাজের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রকল্পটির কার্যক্রম ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে। বাংলাদেশের আটটি বিভাগে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে