Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাবিতে চেসি ত্রিপুরার স্মরণে শোকসভা

Tarek Monower Yeasin প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ 48 বার পঠিত
Tarek Monower Yeasin

Tarek Monower Yeasin

RU Correspondent · ID: RAJ-26005 · Rajshahi University
ভেরিফাইড রিপোর্টার
রাবিতে চেসি ত্রিপুরার স্মরণে শোকসভা
ছবি : রাবিতে চেসি দে ত্রিপুরার শোকসভায় উপস্থিত অতিথিবৃন্দ।
Single News Top

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের প্রয়াত শিক্ষার্থী চেসি দে ত্রিপুরার স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় বিভাগের উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়।

শোকসভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদসহ শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি অধ্যাপক ইমতিয়াজ হাসান।

বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম চেসি দে ত্রিপুরাকে একজন কৃতী ও সম্ভাবনাময় শিক্ষার্থী হিসেবে উল্লেখ করেন। তাঁর মৃত্যু মাইক্রোবায়োলজি বিভাগ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য অপূরণীয় ক্ষতি বলেও মন্তব্য করেন তিনি। এ সময় চেসির দুর্ঘটনা-পরবর্তী পরিস্থিতি ও চিকিৎসার বিষয়টি স্মরণ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন উপাচার্য। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, শিক্ষক, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।

শোকসভায় প্রয়াত শিক্ষার্থীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে খ্রিষ্টধর্মীয় রীতি অনুসারে তাঁর আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।

শোকসভায় আরও উপস্থিত ছিলেন কৃষি অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. আরিফুর রহমান, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলমসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর বিকেলে বাগমারা থেকে রাজশাহী ফেরার পথে চেসি দে ত্রিপুরাকে বহনকারী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ২২ অক্টোবর রাত ১১টার কিছু পর তাঁর মৃত্যু হয়। খাগড়াছড়ির মাটিরাঙায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে