রাবিতে ওষুধের কার্যকারিতা পরীক্ষায় ‘ইনসাইট ল্যাব’ উদ্বোধন
Tarek Monower Yeasin
ভেরিফাইড রিপোর্টার
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগে ‘ইনসাইট ল্যাব’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাবটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা অধ্যাপক খন্দকার মো. মোজাফফর হোসেন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ।

অনুষ্ঠানে ল্যাবের পরিচালক অধ্যাপক মো. গোলবার হোসেন মাল্টিমিডিয়ার মাধ্যমে ল্যাবটির কার্যক্রম ও গবেষণাসংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ওষুধের কার্যকারিতা, ক্ষমতা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিরূপণের উদ্দেশ্যে ল্যাবটি প্রতিষ্ঠা করা হয়েছে। এটি ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদিত কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশন (সিআরও) হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলমসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
