Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক আইন সম্মেলন শুরু, ১২৪টি প্রবন্ধ উপস্থাপন

Tarek Monower Yeasin প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ 153 বার পঠিত
Tarek Monower Yeasin

Tarek Monower Yeasin

RU Correspondent · ID: RAJ-26005 · Rajshahi University
ভেরিফাইড রিপোর্টার
রাবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক আইন সম্মেলন শুরু, ১২৪টি প্রবন্ধ উপস্থাপন
ছবি : রাবিতে আন্তর্জাতিক আইন সম্মেলনের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি
Single News Top

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে আইন বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন। ‘Sovereignty, Humanity & Law in the Contemporary World’ (সমসাময়িক বিশ্বে সার্বভৌমত্ব, মানবতা ও আইন) শীর্ষক এ সম্মেলনে চারটি একাডেমিক সেশনে ১২৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ। সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক বেগম আসমা সিদ্দীকা স্বাগত বক্তব্য দেন। ধন্যবাদ জ্ঞাপন করেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক সাঈদা আঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী বলেন, সম্মেলনের বিষয়বস্তু অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। বর্তমান বিশ্বে সার্বভৌমত্বের প্রচলিত ধারণা নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। কোনো সমস্যাই এখন আর একটি রাষ্ট্রের সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই। তাই সার্বভৌমত্বের অর্থ শুধু স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনা নয়, বরং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতায় অংশ নেওয়াও।

তিনি বলেন, সার্বভৌমত্ব কিংবা রাষ্ট্রীয় আইন কোনোটিই মানুষের মৌলিক অধিকার ও মানবতার ঊর্ধ্বে হতে পারে না। মানবিক মর্যাদা, মানবাধিকার, আন্তর্জাতিক আইন ও আইনের শাসন প্রতিষ্ঠায় এ সম্মেলন নতুন গবেষণা ও আলোচনার সুযোগ তৈরি করবে। এখানকার আলোচনা বর্তমান বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধানে দিকনির্দেশনা দিতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম বলেন, সশস্ত্র সংঘাত, বিশ্বায়ন, প্রযুক্তিগত পরিবর্তন, জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও বৈষম্যের মতো চ্যালেঞ্জের কারণে ন্যায়বিচার, শান্তি, জবাবদিহি ও মানবাধিকার প্রতিষ্ঠায় আইনের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ সম্মেলন আইন বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিনিময় এবং গঠনমূলক আলোচনার সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে সমসাময়িক আইনি চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ও টেকসই সমাধান খুঁজে পাওয়া সম্ভব হবে।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বলেন, বাংলাদেশের ইতিহাস ও রাষ্ট্রীয় অগ্রযাত্রায় জাতীয় সার্বভৌমত্ব এবং সাংবিধানিক নীতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ সম্মেলনে দেশি-বিদেশি শিক্ষাবিদ, গবেষক ও আইন বিশেষজ্ঞদের অংশগ্রহণ জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ তৈরি করবে। এখানকার আলোচনা আইনবিষয়ক গবেষণাকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি সমসাময়িক বৈশ্বিক সমস্যার সমাধান খুঁজতে সহায়তা করবে।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, সমসাময়িক বিশ্বে সার্বভৌমত্ব, মানবতা ও আইন পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বিশ্বায়ন, সশস্ত্র সংঘাত, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও বৈষম্য নানা চ্যালেঞ্জ তৈরি করেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় একাডেমিক আলোচনা ও আন্তবিভাগীয় গবেষণা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, সম্মেলনে উপস্থাপিত গবেষণা প্রবন্ধ ও আলোচনার মাধ্যমে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, মানবাধিকার ও আইনের শাসনের মধ্যকার সম্পর্ক আরও গভীরভাবে বোঝার সুযোগ তৈরি হবে। পাশাপাশি দেশি-বিদেশি অংশগ্রহণকারীদের মধ্যে দীর্ঘমেয়াদি একাডেমিক সম্পর্ক গড়ে উঠবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অধ্যাপক বেগম আসমা সিদ্দীকার সভাপতিত্বে প্লেনারি সেশন অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ম্যাককোয়ারি ল স্কুলের প্রফেসর ইমেরিটাস ড. মো. রফিকুল ইসলাম এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়ের আইন অনুষদের অধ্যাপক দাতিন মেরি জর্জ।

উপস্থাপিত প্রবন্ধের ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নকীব মু. নসরুল্লাহ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ।

সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক, বিচারক, আইন পেশাজীবী, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে