Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত

Tarek Monower Yeasin প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ 55 বার পঠিত
Tarek Monower Yeasin

Tarek Monower Yeasin

RU Correspondent · ID: RAJ-26005 · Rajshahi University
ভেরিফাইড রিপোর্টার
রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত
ছবি : রাবিতে ‘সমসাময়িক বিশ্বে সার্বভৌমত্ব, মানবতা ও আইন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।
Single News Top

 

রাবি প্রতিনিধি:  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)  ‘Sovereignty,Humanity & Law in the Contemporary World’ (সমসাময়িক বিশ্বে সার্বভৌমত্ব, মানবতা ও আইন) শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন আজ শনিবার শেষ হয়েছে। এদিন বিকেলে সিনেট ভবনে আইন বিভাগ আয়োজিত এই সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক ও রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম আইন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মুহাম্মদ দস্তগীর হোসাইন, সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. এমদাদুল হক আজাদ, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য মো. এমদাদুল হক ও পাবলিক সার্ভিস কমিশনের সদস্য প্রফেসর মুহাম্মদ শাহিন চৌধুরী। আইন বিভাগের সভাপতি প্রফেসর সাঈদা আঞ্জুর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রফেসর মো. আনিসুর রহমান স্বাগত বক্তব্য রাখেন ও প্রফেসর মোহাম্মদ আব্দুল হান্নান ধন্যবাদ জ্ঞাপন করেন। 

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে