Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

জ্ঞান অর্জনের বিকল্প নেই: এমপি মিলন

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ 49 বার পঠিত
জ্ঞান অর্জনের বিকল্প নেই: এমপি মিলন
ছবি : প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেছেন, দৈনন্দিন জীবনের সবকিছু সঠিকভাবে পরিচালনার জন্য জ্ঞান অর্জন জরুরি। আর এ জন্য শিক্ষা, একাগ্রতা, নিষ্ঠা ও জানার প্রবল আগ্রহ থাকতে হবে।

শনিবার (৩১ অক্টোবর) রাজশাহী মহানগরীর ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শিশু-কিশোর ও অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের উদ্দেশে এমপি মিলন বলেন, মোবাইল ফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো প্রযুক্তির বহুমুখী ব্যবহার রয়েছে। তবে এসব প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হলে আগে উপযুক্ত শিক্ষা গ্রহণ করতে হবে। এআই মানুষেরই তৈরি উল্লেখ করে তিনি বলেন, অনেক সময় প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে থাকে, যা চিন্তাশক্তির মাধ্যমে খুঁজে বের করতে হয়।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জীবনে মা-বাবার পরেই শিক্ষকদের স্থান। নতুন প্রজন্মের পথচলায় ফুলকুঁড়ি আসরের পরিচালকেরা সঠিক পথপ্রদর্শকের ভূমিকা রাখতে পারেন। শিক্ষার্থীদের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করতে শিক্ষকদের উপযুক্ত ও সুন্দর চর্চার পরিবেশ তৈরির আহ্বান জানান তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আদর্শ আসর, মাইন্ড ম্যারাথন (সিজন-৩), প্রস্ফুটিত প্রতিভা (সিজন-১), ১১তম জাতীয় শর্টফিল্ম প্রদর্শনী, প্রতিষ্ঠাবার্ষিকী সংগীত, কোরিওগ্রাফি, ১০-টিসি প্রতিযোগিতা ও জুলাই রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন ছিল। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্য অতিথিরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে এম আজহারুল ইসলাম এবং ফুলকুঁড়ি আসরের প্রাক্তন প্রধান পরিচালক জাকারিয়া হাবিব পাইলট।

এ ছাড়া অনুষ্ঠানে ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর পরিচালক আমান উল্লাহ, সহকারী পরিচালক মো. ইউসুফ আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, শিশু-কিশোর ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে