রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টায় ৫৯ মামলা, গ্রেপ্তার ১৪৩
নিউজ ডেস্ক: রাজশাহী রেঞ্জে গত ২৪ ঘণ্টায় ৫৯টি মামলা হয়েছে। এ সময়ে বিভিন্ন মামলায় মোট ১৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৫ অক্টোবরের অপরাধসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জে একটি খুন, একটি খুনসহ ডাকাতি/ডাকাতি, একটি চুরি এবং নারী ও শিশু নির্যাতনের তিনটি ঘটনা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অন্যান্য খাতে ৫৩টি মামলা হয়েছে। একই সময়ে চারটি অপমৃত্যুর ঘটনাও নথিভুক্ত হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ৬৩ জন, সাজাপ্রাপ্ত আসামি আটজন, তদন্তাধীন মামলার আসামি ৭১ জন এবং অন্যান্য শ্রেণির একজন রয়েছেন।
এ ছাড়া মাদকদ্রব্য ও মাদকসেবী-সংক্রান্ত অপরাধে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে হেরোইন, ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও ফেনসিডিল জব্দ করা হয়েছে। একই সময়ে গ্রেপ্তার ও উদ্ধারের সমন্বয়ে ১৪৫টি অভিযান পরিচালিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
