Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

গোদাগাড়ীতে খেতুরী ধামের কাছে গাঁজাসহ ৯ জন গ্রেপ্তার

সিক্সটিন ডেস্ক প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ 86 বার পঠিত
গোদাগাড়ীতে খেতুরী ধামের কাছে গাঁজাসহ ৯ জন গ্রেপ্তার
ছবি : গ্রেপ্তারকৃত আসামী ৯জন
Single News Top

সিক্সটিন ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ীতে শ্রী পাট খেতুরী ধামের তিরোধান উৎসবকে কেন্দ্র করে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৪ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে গোদাগাড়ী উপজেলার ৬ নম্বর মাটিকাটা ইউনিয়নের খেতুর গ্রামের শ্রী পাট খেতুরী ধাম মন্দিরের প্রায় ১৫০ মিটার উত্তর-পূর্ব পাশে একটি নিমগাছের নিচ থেকে তাঁদের গ্রেপ্তার করে প্রেমতলী তদন্ত কেন্দ্রের পুলিশ।

পুলিশ জানায়, আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুরের তিরোধান উৎসব অনুষ্ঠিত হবে। উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় প্রেমতলী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল আবেদীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কয়েকজন ব্যক্তি ছদ্মবেশে অপ্রীতিকর ঘটনা ঘটানোর উদ্দেশ্যে সেখানে অবস্থান করছেন। পরে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রাজশাহীর চারঘাটের মো. দুলাল মণ্ডল (৫২), ঢাকার যাত্রাবাড়ীর মো. ওহিদ (৪৫), জামালপুরের মো. রুহুল আমিন (২৩), মেহেরপুরের মো. সাকিল আহমেদ (৩০), সিলেটের মো. আলী আকবর (৫৫), সিরাজগঞ্জের মো. হোসেন মাহবুব (৩৯), দিনাজপুরের মো. রাজু (৩৬), ঢাকার সবুজবাগের মোহাম্মদ আলী পাগলা (৩৫) এবং নাটোরের মো. শফিকুল ইসলাম (৬১)।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী গোদাগাড়ী মডেল থানায় মামলা করা হয়েছে।

উৎসবের দিনগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
 

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে