Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

ভারতের সমর্থিত সন্ত্রাসীগোষ্টির ৮ সদস্য নিহতের দাবি আইএসপিআরের

নিউজ সিক্সটিন ডেস্ক প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ 57 বার পঠিত
ভারতের সমর্থিত সন্ত্রাসীগোষ্টির ৮ সদস্য নিহতের দাবি আইএসপিআরের
ছবি : ভারত-সমর্থিত গোষ্ঠীর ৮ সদস্য নিহতের দাবি পাকিস্তানের
Single News Top

নিউজ সিক্সটিন ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা, নুশকি ও খুজদার জেলায় পৃথক তিনটি অভিযানে আটজন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এসব অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও ৪৯০ কেজি বিস্ফোরক উদ্ধারের কথাও জানিয়েছে সংস্থাটি।

আইএসপিআরের বরাত দিয়ে জানা যায়, গত ১৭ অক্টোবর পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এসব অভিযান পরিচালনা করে। ১৮ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নিহত ব্যক্তিরা ভারতের মদদপুষ্ট ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্য।

বিবৃতি অনুযায়ী, কোয়েটা জেলার পাঞ্জপাই এলাকায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচল ব্যাহত করার চেষ্টা প্রতিহত করার সময় পাঁচজন নিহত হন। একই দিনে নুশকি জেলায় একটি কথিত সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় অভিযানে আরও দুজন নিহত হন।

এ ছাড়া খুজদার জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একজন নিহত হন। ওই স্থান থেকে ৪৯০ কেজি বিস্ফোরক উদ্ধারের দাবি করেছে আইএসপিআর।

সংস্থাটি জানায়, তিন অভিযানে মোট আটজন নিহত হয়েছেন। অভিযানের পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি পাকিস্তানের জাতীয় কর্মপরিকল্পনার আওতায় ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির অধীনে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

তবে নিহত ব্যক্তিদের ভারতের মদদপুষ্ট গোষ্ঠীর সদস্য বলে পাকিস্তানের পক্ষ থেকে করা দাবির বিষয়ে বিবৃতিতে স্বাধীনভাবে যাচাই করা কোনো প্রমাণ উল্লেখ করা হয়নি।

সূত্র: পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআরের এক্সে প্রকাশিত বিবৃতি।

Single News Bottom

আন্তর্জাতিক থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে