Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

‘জয় তো জয়ই’: বিরোধী জোটের বিজয় দাবি লাপিদের, সরকার গঠনে চাইলেন ধৈর্য

সিক্সটিন ডেস্ক প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ 45 বার পঠিত
‘জয় তো জয়ই’: বিরোধী জোটের বিজয় দাবি লাপিদের, সরকার গঠনে চাইলেন ধৈর্য
ছবি : ইয়ার ল্যাপিড, বিরোধী দলের নেতা, ইসরায়েল
Single News Top

সিক্সটিন ডেস্ক: ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। বিরোধী জোট নিরঙ্কুশ জয় না পেলেও নির্বাচনের ফলকে নিজেদের বিজয় হিসেবে দেখছেন বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ। একই সঙ্গে নতুন সরকার গঠনের আলোচনা চলায় দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লাপিদ বলেন, ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন কোনো পক্ষই পায়নি। তবে নেতানিয়াহুর জোটের আসনসংখ্যা আগের ৬৮ থেকে কমে ৫৩-তে নেমে এসেছে। বিপরীতে বিরোধী দলগুলো পেয়েছে ৬৭টি আসন।

লাপিদ বলেন, এটি নকআউট জয় নয়, বরং পয়েন্টের ব্যবধানে জয়। তবে পয়েন্টও হিসাবের মধ্যে পড়ে। ‘জয় তো জয়ই।’

বিরোধী জোটের নেতৃত্বে থাকা ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠনের চেষ্টা চলছে বলে জানান তিনি। তবে আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট ও রা’আমের সঙ্গে জোট গঠনে কয়েকটি ইহুদি নেতৃত্বাধীন দলের আপত্তি থাকায় সমীকরণ জটিল হয়ে উঠেছে।

এদিকে, ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান আরব দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। হারেৎজে প্রকাশিত এক নিবন্ধে তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জাতিগত পরিচয়ের কারণে কোনো নাগরিকের ভোটের অধিকারকে উপেক্ষা করা যায় না।

নির্বাচনে আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট ও রা’আম সম্মিলিতভাবে ১৯টি আসন পেয়েছে। অন্যদিকে, লিকুদ পার্টি এককভাবে ২৭টি আসন পেয়ে সবচেয়ে বড় দল হয়েছে।

এদিকে, ক্ষমতায় ফেরার সমীকরণ তৈরিতে তৎপর রয়েছেন নেতানিয়াহুও। এ লক্ষ্যে ডানপন্থি জোটের শরিক বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন গভিরের সঙ্গে আলোচনা করেছেন তিনি।

আগামী ১০ নভেম্বর নতুন নেসেট সদস্যদের শপথ গ্রহণের কথা রয়েছে। এর আগে সরকার গঠনের আলোচনা কোন দিকে এগোয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে ইসরায়েলের রাজনৈতিক মহল।

Single News Bottom

রাজনীতি থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে