Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিসহ ১৩০ শ্রমিকের চাকরি সংকট

মালয়েশিয়া প্রতিনিধি প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ 44 বার পঠিত
মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিসহ ১৩০ শ্রমিকের চাকরি সংকট
ছবি : মালয়েশিয়ায় চাকরি হারানোর শঙ্কায় ৩৬ বাংলাদেশিসহ ১৩০ শ্রমিক, অন্য কোম্পানিতে স্থানান্তরের দাবি।
Single News Top

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার জোহর বাহরুর টয়োপ্লাস কোম্পানিতে কাজ হারানোর আশঙ্কায় অনিশ্চয়তায় পড়েছেন ৩৬ জন বাংলাদেশিসহ প্রায় ১৩০ জন বিদেশি শ্রমিক। কাজ কমে যাওয়ার কারণ দেখিয়ে শ্রমিকদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। এর প্রতিবাদে অন্য কোম্পানিতে কাজের সুযোগ করে দেওয়ার দাবিতে ধর্মঘট শুরু করেছেন ভুক্তভোগী শ্রমিকেরা।

শ্রমিকদের দাবি, হঠাৎ করে চাকরি হারালে তাঁরা আর্থিক সংকটে পড়বেন। তাঁদের অনেকেই ঋণ নিয়ে বিদেশে এসেছেন। দেশে ফিরে গেলে ঋণ পরিশোধ ও পরিবারের ভরণপোষণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে। এ কারণে দেশে ফেরত না পাঠিয়ে অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

এদিকে, শ্রমিকদের কর্মসংস্থান রক্ষায় তৎপরতা শুরু করেছে বাংলাদেশ হাইকমিশন। এ বিষয়ে কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে একাধিক দফায় আলোচনা করেছে হাইকমিশন। শ্রমিকদের অন্য কোম্পানিতে স্থানান্তরের বিষয়েও অনুরোধ জানানো হয়েছে।

তবে হাইকমিশনের উদ্যোগের পরও সংকটের সমাধান হয়নি বলে জানা গেছে। শ্রমিকদের অভিযোগ, কোম্পানি কর্তৃপক্ষ তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তে অনড় রয়েছে।

চাকরি হারানোর আশঙ্কায় শ্রমিকদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও উদ্বেগের মধ্যে রয়েছেন। এমন পরিস্থিতিতে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে বাংলাদেশ হাইকমিশন, কোম্পানি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর কার্যকর উদ্যোগের অপেক্ষায় রয়েছেন ভুক্তভোগীরা।

শ্রমিকদের দাবি, তাঁদের দেশে ফেরত না পাঠিয়ে অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ করে দেওয়া হোক, যাতে তাঁরা মালয়েশিয়ায় থেকে আয় করে পরিবারের ভরণপোষণ ও ঋণ পরিশোধ করতে পারেন।

Single News Bottom

আন্তর্জাতিক থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে