Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

পুঠিয়ায় ৩৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ 49 বার পঠিত
পুঠিয়ায় ৩৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
ছবি : পুঠিয়ায় ৩৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) রাত ১০টা ১৫ মিনিটে উপজেলার বানেশ্বর বাজার থেকে নামাজগ্রামগামী সড়কে মনোজিতের মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চারঘাট উপজেলার মৌগাছি গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে মো. জয় ইসলাম এবং পুঠিয়া উপজেলার নামাজগ্রাম গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে মো. তাওসিফ আশরাফী।

রাজশাহী জেলা পুলিশের মিডিয়া সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় দুই যুবকের দেহ তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
 

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে