রাজশাহী সীমান্তে তিন ধরনের মাদক জব্দ
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৫০ বোতল ভারতীয় জেডি মদ, ২০০ বোতল ফেয়ারডিল সিরাপ ও ২৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।
শনিবার (৩১ অক্টোবর) রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধীন ইউসুফপুর, প্রেমতলী ও খিদিরপুর বিওপির আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্যের মালিক পাওয়া যায়নি। এগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সীমান্ত দিয়ে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রাজশাহী ব্যাটালিয়নের সদস্যরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছেন বলেও জানানো হয়েছে।
