রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টায় ১০০ মামলা, গ্রেপ্তার ১১৬
নিউজ ডেস্ক: রাজশাহী রেঞ্জে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১০০টি মামলা দায়ের হয়েছে। একই সময়ে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত, সাজাপ্রাপ্ত ও অন্যান্য আসামিসহ মোট ১১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ৮ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজশাহী রেঞ্জ পুলিশের ২ নভেম্বর ২০২৬ তারিখের অপরাধ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রেঞ্জ এলাকায় দুটি খুন, একটি দস্যুতা, তিনটি চুরি এবং নারী ও শিশু নির্যাতনের চারটি মামলা হয়েছে। অন্যান্য খাতে মামলা হয়েছে ৯০টি। এ সময়ে অপমৃত্যুর ঘটনা ঘটেছে আটটি। তবে খুনসহ ডাকাতি, যৌতুকের জন্য হত্যা, সাইবার নিরাপত্তা আইন ও দ্রুত বিচার আইনে কোনো মামলা হয়নি।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ১১৬ জনের মধ্যে পরোয়ানামূলে ২২ জন, সাজাপ্রাপ্ত ১০ জন, তদন্তাধীন মামলার আসামি ৭৭ জন এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় সাতজন রয়েছেন।
এদিকে মাদকবিরোধী অভিযানে ৮ জনকে গ্রেপ্তারের পাশাপাশি ১ দশমিক ৬ গ্রাম হেরোইন, ৮৮৮ পিস ইয়াবা, ৩২০ পিস ট্যাপেন্টাডল, ৫০ বোতল ফেনসিডিল এবং ২৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
রাজশাহী রেঞ্জ পুলিশ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ও উদ্ধার কার্যক্রমের জন্য মোট ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়েছে। একই সময়ে কোনো চোরাচালান পণ্য উদ্ধার হয়নি।
অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
