Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

ভালুকায় বিএনপিকে নিয়ে কটূক্তির অভিযোগে নারী আটক

ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ 53 বার পঠিত
ভালুকায় বিএনপিকে নিয়ে কটূক্তির অভিযোগে নারী আটক
ছবি : ভালুকায় বিএনপি সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগে আটক সাথী আক্তার
Single News Top

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বিএনপি সরকার ও দলটির নেতাকর্মীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এর আগে উত্তেজিত স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।

রোববার (২৫ অক্টোবর) রাতে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে সাথী আক্তার তার বিউটি পার্লারে বসে ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার ও দলটির নেতাকর্মীদের উদ্দেশে বিভিন্ন কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে এলে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

পরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী একত্রিত হয়ে স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় সাথী আক্তারের প্রতিষ্ঠানে গিয়ে তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাথী আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, বিএনপিকে নিয়ে কটূক্তির অভিযোগে স্থানীয় জনতা এক নারী উদ্যোক্তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে