Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

সৌদিতে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা প্রতিহত, জরুরি সতর্কতা প্রত্যাহার

নিউজ সিক্সটিন ডেস্ক প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ 55 বার পঠিত
সৌদিতে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা প্রতিহত, জরুরি সতর্কতা প্রত্যাহার
ছবি : ৭ ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি সৌদির
Single News Top

নিউজ সিক্সটিন ডেস্ক: সৌদি আরবের পূর্বাঞ্চল ও আল-খারজ গভর্নরেটে সম্ভাব্য আকাশপথের হুমকি নিয়ে জারি করা জরুরি সতর্কতা প্রত্যাহার করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। একই সময়ে ইয়েমেনের হুথি আন্দোলনের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে সতর্কতা জারির পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের জাতীয় জরুরি সতর্কতা ব্যবস্থার মাধ্যমে বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে এবং জানালা ও খোলা জায়গা থেকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি ঘটনাস্থলে ভিড় করা ও ছবি তোলা থেকে বিরত থাকতে এবং জরুরি প্রয়োজনে ৯১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, দেশটির পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন প্রতিহত করা হয়েছে।

তবে এসব হামলায় হতাহত কিংবা অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় সতর্কতা জারির ঘটনা ঘটেছে। দেশটির পূর্বাঞ্চল তেল উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি বিশেষ গুরুত্ব বহন করে।

সূত্র: রয়টার্স

Single News Bottom

আন্তর্জাতিক থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে