Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

ট্রাম্পের গলফ কোর্স সংস্কারে আদালতের নিষেধাজ্ঞা বহাল

নিউজ সিক্সটিন ডেস্ক প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ 40 বার পঠিত
ট্রাম্পের গলফ কোর্স সংস্কারে আদালতের নিষেধাজ্ঞা বহাল
ছবি : গাছ কাটা নিয়ে আইনি লড়াই, ট্রাম্পের সংস্কার পরিকল্পনায় আদালতের বাধা
Single News Top

নিউজ সিক্সটিন ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ঐতিহাসিক ইস্ট পোটোম্যাক গলফ কোর্স সংস্কারের পরিকল্পনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর আদালতের নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই এলাকায় গাছ অপসারণ বা ক্ষতিসাধন করা যাবে না বলে আদেশ দিয়েছেন ফেডারেল আদালত।

সোমবার (২৬ অক্টোবর) বিচারক আনা রেয়েস এ-সংক্রান্ত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ান। একই সঙ্গে পার্ক এলাকায় অপরিবর্তনীয় কোনো পরিবর্তন আনার অন্তত ১০ কর্মদিবস আগে সরকারকে লিখিত নোটিশ দেওয়ার নির্দেশ দেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, পরিবেশ ও ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ নিয়ে দায়ের করা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এর আগে ট্রাম্প প্রশাসন গলফ কোর্স এলাকায় ৪০০টির বেশি গাছ কেটে ফেলে। এ ঘটনায় বিচারক রেয়েস গাছ কাটার ঘটনাকে ‘ক্ষমার অযোগ্য’ বলে মন্তব্য করেছিলেন। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও সংস্কারকাজ এগিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ায় বিষয়টি নিয়ে আইনি বিরোধ আরও জোরালো হয়।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দেন ট্রাম্প। একই সঙ্গে আগামী ১৫ নভেম্বর নির্ধারিত সময় অনুযায়ী গলফ কোর্সটি বন্ধ করে সংস্কার ও পুনর্নির্মাণের কাজ এগিয়ে নেওয়ার কথা জানান তিনি।

গত ফেব্রুয়ারিতে ডিসি প্রিজারভেশন লিগ প্রকল্পটি বন্ধের দাবিতে মামলা করে। সংগঠনটির অভিযোগ, এ প্রকল্প পরিবেশ আইন লঙ্ঘন করতে পারে এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঐতিহ্যের অপূরণীয় ক্ষতি ঘটাতে পারে।

বিচারক রেয়েস বলেন, মামলাটি গলফ খেলার মাঠ নিয়ে শুরু হলেও এখন তা আইনের শাসনের বৃহত্তর প্রশ্নে পরিণত হয়েছে।

সূত্র: রয়টার্স

Single News Bottom

আন্তর্জাতিক থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে