Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

কুমিল্লা হয়ে কক্সবাজারে ট্রেন চলাচল শুরু

কুমিল্লা প্রতিনিধি প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ 52 বার পঠিত
কুমিল্লা হয়ে কক্সবাজারে ট্রেন চলাচল শুরু
ছবি : কুমিল্লা হয়ে কক্সবাজার রুটে চালু হলো মহানগর এক্সপ্রেস।
Single News Top

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নতুন অধ্যায় যুক্ত হলো রেল যোগাযোগে। এবার কুমিল্লা থেকেই সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ তৈরি হওয়ায় উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা।

সোমবার (২৬ অক্টোবর) রাতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে মহানগর এক্সপ্রেসের বর্ধিত রুটের প্রথম যাত্রার উদ্বোধন করা হয়। ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী ট্রেনটির গন্তব্য কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের ফলে কুমিল্লা ও আশপাশের এলাকার যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এবং প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এ ছাড়া রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন এই রেলসেবার ফলে কুমিল্লা ও আশপাশের এলাকার মানুষের পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াত আরও সুবিধাজনক হবে। এতে সময় ও যাতায়াতের ভোগান্তি কমার পাশাপাশি পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কক্সবাজারগামী ট্রেনের রুট সম্প্রসারণকে ঘিরে স্থানীয়দের মধ্যে আনন্দ ও নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
 

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে