Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের ৩৪তম বর্ষপূর্তি উদ্‌যাপন

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ 55 বার পঠিত
রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের ৩৪তম বর্ষপূর্তি উদ্‌যাপন
ছবি : রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের ৩৪তম বর্ষপূর্তি উদ্‌যাপন
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের ৩৪তম বর্ষপূর্তি উৎসব, শিক্ষক-শিক্ষার্থী সংবর্ধনা এবং দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র শিশু থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জী।

অনুষ্ঠানে শ্রদ্ধাস্পদ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক মুহম্মদ আলমগীর, বাংলা বিভাগের অধ্যাপক শহীদ ইকবাল, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. ফকরুল ইসলাম, নিউ গভঃ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিখা রানী সরকার এবং আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মতিউর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স বিভাগের অধ্যাপক ড. জে এ এম সকিল উর রহমান, ডুয়েটের অধ্যাপক নাসিম আখতার এবং সমাজসেবক খন্দকার আউলিয়া রাজিব ওয়াহীদ সোহেল।

সংহিতা রায় ও অংকনা সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বরেন্দ্র শিশু থিয়েটারের সাধারণ সম্পাদক ইকবাল আলী। এ সময় বক্তব্য দেন দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জীর শিক্ষক নিমাই চন্দ্র সরকার, আয়োজক কমিটির সদস্যসচিব ও রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আমির সাদাত এবং নওগাঁ কলেজের সাবেক অধ্যক্ষ ড. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে কবি, সাহিত্যিক ও নাট্যকার দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জী রচিত ‘বিশ্বকবি: বিশ্বের বিস্ময়’ এবং ‘বাংলাভাষা ও ব্যাকরণের মেলবন্ধন’ গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করেন অতিথিরা। পরে আলোচকেরা গ্রন্থ দুটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং লেখকের সাহিত্যকর্মের প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জী তাঁর শিক্ষার্থীদের সংবর্ধনা দেন। এ সময় তাঁদের হাতে অভিনন্দনপত্র তুলে দেওয়া হয় এবং একটি অভিনন্দনপত্র পাঠ করা হয়।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে পাঠ করেন আখতারুজ্জামান এবং গীতা থেকে পাঠ করেন তাপস চক্রবর্তী।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে