Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীতে ডিবির ধাওয়ায় গাড়ি ফেলে পালালেন দুই মাদক কারবারি

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ 121 বার পঠিত
রাজশাহীতে ডিবির ধাওয়ায় গাড়ি ফেলে পালালেন দুই মাদক কারবারি
ছবি : ডিবির ধাওয়ায় পালিয়ে যাওয়া দুই আসামি, উদ্ধার করা ৫২ বোতল ব্রনকফ-সি সিরাপ ও জব্দ করা প্রাইভেট কার।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে একটি প্রাইভেট কার থেকে ৫২ বোতল নেশাজাতীয় ব্রনকফ-সি সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার এবং একটি সিলার মেশিন জব্দ করা হয়। তবে পুলিশের ধাওয়ায় গাড়ি ফেলে পালিয়ে যান অভিযুক্তরা।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে মহানগরীর বোয়ালিয়া থানার উপশহর এলাকায় পলাতক আসামি মাসুমের ভাড়া বাসার সামনে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দামকুড়া থানার জাংগালপাড়া গ্রামের মো. আ. মান্নানের ছেলে মো. মাসুম আলী (৪৩) ও একই গ্রামের মো. মান্নানের ছেলে মো. রমজান (৩৫)সহ আরও দুই থেকে তিনজন একটি প্রাইভেট কারে পালানোর চেষ্টা করেন। ডিবি পুলিশ তাঁদের ধাওয়া করলে কেশবপুর দক্ষিণপাড়া নদীর ধারে গাড়িটি ফেলে পালিয়ে যান তাঁরা।

পরে গাড়িটি তল্লাশি করে ৫২ বোতল ব্রনকফ-সি সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি সিলার মেশিনসহ প্রাইভেট কারটি জব্দ করে পুলিশ।

পুলিশের তথ্যমতে, পলাতক মাসুমের বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন থানাসহ তানোর, গোদাগাড়ী, নাটোরের বড়াইগ্রাম, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও বগুড়ার নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা রয়েছে। এ ছাড়া দামকুড়া থানায় পেনাল কোডে তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে।

অপর পলাতক রমজানের বিরুদ্ধে দামকুড়া থানায় পেনাল কোডে একটি মামলা, চাঁপাইনবাবগঞ্জে একটি হত্যা মামলা এবং ফেনসিডিল-সংক্রান্ত মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে