Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

আখচাষি ও চিনিকল শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার এমপি মিলনের

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ 45 বার পঠিত
আখচাষি ও চিনিকল শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার এমপি মিলনের
ছবি : আলোচনা সভায় এমপি মিলনসহ অতিথিরা উপস্থিত ছিলেন।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: আখচাষি ও চিনিকল শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়, বকেয়া পরিশোধ এবং চিনিকল রক্ষায় পাশে থাকার অঙ্গীকার করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

শনিবার দুপুরে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ট্রেনিং কমপ্লেক্স মাঠে ‘আখ চাষ করুন, চিনিকল বাঁচান’ প্রতিপাদ্য এবং ‘কাজ নাই, মজুরি নাই’ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার করেন। ‘মাসুম-ভাদু ঐক্য পরিষদ’ এ সভার আয়োজন করে।

সভায় এমপি মিলন বলেন, চিনিকলগুলো জাতীয় সম্পদ এবং আখচাষিরা এ শিল্পের প্রাণ। তাঁদের ঘাম ও পরিশ্রমে চিনিশিল্প টিকে আছে। আখচাষিদের ন্যায্য পাওনা আদায়, বকেয়া পরিশোধ এবং চিনিকল রক্ষায় তিনি সবসময় পাশে থাকবেন।

কৃষকদের উদ্দেশে তিনি বলেন, নির্ভয়ে আখ চাষ করতে হবে। তাঁদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি আখের ন্যায্যমূল্য নির্ধারণ ও সময়মতো মূল্য পরিশোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রাজশাহী জেলা শাখার সভাপতি রুকুনুজ্জামান আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ভাদু।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান সামসুজ্জামান সুরুজ, রাজশাহী সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক মাছুমা আক্তার জাহান, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন এবং মাসুদ-ভাদু ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা হাজী মো. নূরুল ইসলামসহ অন্যরা।

আলোচনা সভায় বক্তারা চিনিকল রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে আখচাষিদের কল্যাণে বিভিন্ন দাবি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে