Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

নতুন সম্ভাবনার খোঁজে জাতীয় উদ্যোক্তা সম্মেলন

নিউজ সিক্সটিন ডেস্ক প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ 56 বার পঠিত
নতুন সম্ভাবনার খোঁজে জাতীয় উদ্যোক্তা সম্মেলন
ছবি : নতুন সম্ভাবনার খোঁজে জাতীয় উদ্যোক্তা সম্মেলন
Single News Top

নিউজ সিক্সটিন ডেস্ক: দেশের উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং দেশীয় পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে ঢাকায় আয়োজন করা হয়েছে ‘জাতীয় উদ্যোক্তা সম্মেলন-২০২৬’।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে এ সম্মেলন আয়োজনের কথা রয়েছে। বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র (বিইউডিসি) আয়োজিত সম্মেলনে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের উৎপাদিত ও বাজারজাত পণ্যের প্রদর্শনীরও আয়োজন রাখা হয়েছে।

সম্মেলনের মাধ্যমে উদ্যোক্তাদের নিজেদের পণ্য ও সেবা তুলে ধরার পাশাপাশি ব্যবসায়িক অভিজ্ঞতা বিনিময় এবং নতুন সম্ভাবনা সৃষ্টির সুযোগ তৈরি হবে বলে আয়োজকদের প্রত্যাশা।

দেশীয় উদ্যোক্তাদের উদ্যোগ ও উৎপাদিত পণ্যের পরিচিতি বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন বক্তারা।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে