Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টায় ৫৩ মামলা, গ্রেপ্তার ১৪১

নিউজ ডেস্ক প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ 46 বার পঠিত
রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টায় ৫৩ মামলা, গ্রেপ্তার ১৪১
ছবি : রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টায় ৫৩ মামলা, গ্রেপ্তার ১৪১
Single News Top

নিউজ ডেস্ক: রাজশাহী রেঞ্জে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৫৩টি মামলা হয়েছে। এ সময়ে বিভিন্ন মামলায় মোট ১৪১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজশাহী রেঞ্জের গত ২৪ ঘণ্টার অপরাধসংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হওয়া ৫৩টি মামলার মধ্যে চুরির ঘটনায় তিনটি এবং অন্যান্য ধারায় ৫০টি মামলা হয়েছে। এ সময়ে ছয়জন নিখোঁজ থাকার তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ১৪১ জনের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ৫৫ জন, সাজাপ্রাপ্ত আসামি ১২ জন, তদন্তাধীন মামলার আসামি ৬৪ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থায় ১০ জন রয়েছেন।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী মিলিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ সামগ্রীও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ও উদ্ধারের লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় মোট ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহী রেঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

Single News Bottom

আইন ও আদালত থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে