চারঘাটে বিজিবির অভিযান, জব্দ ১০৫ বোতল ভারতীয় মদ
ছবি : Untitled Design (58)
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ১০৫ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৬ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার পল্টন আমবাগান এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পল্টন আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০৫ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করা হয়।
জব্দ করা মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় জড়িত মাদক কারবারিকে শনাক্ত করে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
বিজিবি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
