Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন: মিলন

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ 48 বার পঠিত
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন: মিলন
ছবি : যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেন এমপি শফিকুল হক মিলন।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: আগামী দিনের জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজশাহী নগরীর বাটার মোড়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি মিলন বলেন, “বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। আমাদের নেতা তারেক রহমান দেশের জন্য কাজ করে যাচ্ছেন।”

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই দিন দুপুর পর্যন্ত অনেককে মাঠে দেখা যায়নি। তবে বিকেলের পর অনেকে লুটপাটের উদ্দেশ্যে রাস্তায় নেমেছিলেন বলে অভিযোগ করেন তিনি।

এ সময় আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের বিএনপিতে যুক্ত হওয়ার চেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক পরিচয় দেওয়ার বিষয়েও সমালোচনা করেন মিলন। শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের পুনর্বাসনের চেষ্টার অভিযোগ তুলে তিনি বলেন, জনগণ এসব প্রচেষ্টা প্রত্যাখ্যান করবে।

রাজশাহীতে সুশৃঙ্খল সমাবেশ আয়োজনের জন্য মহানগর যুবদলকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর দ্রুত সুস্থতা কামনা করেন।

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনির সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব রফিকুল ইসলাম রবি। এতে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর সদর হাসপাতাল মোড় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের যুবদল নেতাকর্মীরা অংশ নেন।

Single News Bottom

রাজনীতি থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে